বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

রবীন্দ্র পুরস্কার পেলেন অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান 

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৮৮ বার

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান।  আজ রোববার (১০ এপ্রিল) একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই পুরষ্কার প্রদান করা হয়। 

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সেলিনা হোসেন বলেন,বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তার কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূললগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।উল্লেখ্য,রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ জন  গুণী ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন। পরে,পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক,সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories