সারাদেশের প্রতিটি উপজেলায় ভূমিহীনদের মধ্য থেকে অতি দরিদ্রদের একটি পরিবারকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে একটি করে ঘর দেওয়ার জন্য প্রকল্প হাতে নেয় সরকার, তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল/২২ সকাল ১১ প্রধানমন্ত্রী র্ভ্যাচুয়ালের মাধ্যমে এই ঘর হস্তান্তর উদ্ভোধন করেন।
এই দিনে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের হত দরিদ্র পরিতোষ দত্ত (৬৫) কে তিন শতক জায়গার উপর একটি নান্দনিক ঘর পুলিশের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট থানার কনফারেন্স রুমে এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগে হালুয়াঘাট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান, ওসি তদন্তসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজ সেবা অফিসের কর্মকর্তা প্রমূখ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘর পেয়ে পরিতোষ দত্ত তার অনুভুতি প্রকাশ করে বলেন, তিনি খুব খুশি, এখন থেকে আর অন্যের বাড়িতে কষ্ট করে থাকতে হবে না । তিনি প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ পুলিশের সকল সদস্যের জন্য পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট আর্শিবাদ প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী র্ভ্যাচুয়ালের মাধ্যমে এই ঘর হস্তান্তর উদ্ভোধন করার পর হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার অফিসারগন উপরোক্ত গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পরিতোষ দত্তের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেন।
Leave a Reply