বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০২ বার

জেলার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় থানা মোড় এলাকায় অবস্থিত  মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর ও মেসার্স এনাম দই ঘরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিংয়ে সঠিক পরিমাপ ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ সবজি বিক্রেতাকে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়িদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই জেলা অফিস পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories