বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

পাকিস্তানে মুম্বাই হামলার হোতা হাফিজ সাইদের ৩১ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৮ বার

মুম্বাই হামলার মূলহোতা, জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে দুটি মামলায় ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। একইসঙ্গে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করেছে আদালত।পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানায়, রায়ে আদালত হাফিজ যে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন তাও দখল নেওয়ার নির্দেশ দিয়েছে।

আগে একাধিকবার তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে হাফিজকে সন্ত্রাসবাদে মদত দেওয়া সংক্রান্ত একটি আর্থিক মামলায় সন্ত্রাসবাদবিরোধী আদালত ১৫ বছরের কারাদণ্ড দেয়। তবে তার এই বন্দিদশা নিয়েও নানা প্রশ্ন উঠছে। গৃহবন্দি থাকা অবস্থায়ও তিনি বছরের পর বছর অবাধে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে ২০১৯ সালে হাফিজকে গ্রেফতার করা হয়। সেই সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লেখেন ১০ বছর ধরে তল্লাশির পর সাইদকে আটক করা হয়েছে।২০০১ সাল থেকে আটবার গ্রেফতার করা হয়েছে তাকে এবং ছেড়ে দেওয়া হয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories