বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রেলস্টেশনে হামলা আরও একটি যুদ্ধাপরাধ : জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৭৬ বার

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় একটি ‘দৃঢ় বৈশ্বিক প্রতিক্রিয়া’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার আক্রমনের মুখে বেসামরিক লোকরা পালিয়ে যাওয়ার জন্য এ স্টেশনে জড়ো হয়েছিলেন। শুক্রবারের এই মিশাইল হামলায় নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে উল্লেখ করে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধ যার সঙ্গে জড়িত সকলকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, ‘বিশ্বশক্তিগুলো ইতোমধ্যেই ক্রামাতোরস্কে রাশিয়ার হামলার নিন্দা করেছে। আমরা এই যুদ্ধাপরাধের দৃঢ় বৈশ্বিক প্রতিক্রিয়া আশা করছি।’বিশ্ব নেতারা দোনেৎস্কর রাজধানীতে হামলার নিন্দা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে ‘ভয়াবহ নৃশংসতার’ পিছনে থাকার জন্য অভিযুক্ত করেছেন। ফ্রান্স এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা করেছে। আঞ্চলিক সরকার বলেছে, হামলায় ৫ শিশুসহ অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ হামলা নৃশংসতার চরম সীমা অতিক্রম করেছে উল্লেখ করে জেলেনস্কি জানান, হামলায় আহত হয়েছেন ৩০০ জন।জেলেনস্কি মস্কোর আগ্রাসন মোকাবেলায় আরো অস্ত্র দেয়ার আহবান জানিয়ে বলেন, ‘আমি নিশ্চিত যে ইউক্রেনের জয় শুধু সময়ের ব্যাপার, এবং আমি এ সময় কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories