বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টানা ৪১ দিন জুতা ছাড়া হাঁটতে হবে রাম চরণকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৭৩ বার

টানা ৪১ দিন জুতা ছাড়া একদম খালি পায়ে হাঁটবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। কেন খালি পায়ে হাঁটবেন তিনি? অথচ তার ঝুলিয়ে এখন সাফল্যের কৃতিত্ব। তার অভিনীত ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভক্ষণে জুতা না পরেই ঘুরছেন  ছবিটির নায়ক। আরআরআর মুক্তির কয়েক দিন পরই জুতা ছাড়া হাঁটা শুরু হয় রাম চরণের। গেল কয়েক দিন ধরে সেটা সবার নজরে আসা শুরু হয়। সর্বশেষ মুম্বাইয়ে সিনেমাটির সাকসেস পার্টিতেও একই দৃশ্য; রাম চরণের পায়ে জুতা নেই।ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস বলছে, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা। কিন্তু এই মন্দিরে পূজা দেওয়ার আগে নিয়ম ৪১ দিন জুতা ছাড়া চলাচল করতে হবে। এ ছাড়া চুল-দাঁড়ি কাটা যাবে না; এমন বেশ কিছু কঠোর নিয়ম নামতে হবে। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাকে।

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories