বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

যেখানে যেখানে মিলবে নতুন নোট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

ঈদ সামনে রেখে বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই নতুন নোট ছাপিয়েছে। 

২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস ও পাবলিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
 
এ ছাড়া ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবে না। তবে নোট উত্তোলনকালে কেউ চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories