মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

রোভার স্কাউট দিবস উপলক্ষে ইবিতে পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার

বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে ‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী স্থানসমূহে এ অভিযান পরিচালনা করেন ইউনিট কাউন্সিলের রোভার ও গার্ল-ইন রোভাররা।

ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভারমেট আখতার হোসেন আজাদের নেতৃত্বে এ পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।তিনি বলেন, ইবি রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতা পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে।প্রসঙ্গত, সকাল ৮টায় পতাকা উত্তোলন পর বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপ, ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক রোভার মুসা হাশেমী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories