মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১১১ বার

দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ের শুরুটা সুখকর হয়নি অধিনায়ক মুমিনুল হকের দলের। হেরে যায় ২২০ রানের বড় ব্যবধানে। আজ শুক্রবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ দল।দ্বিতীয় টেস্টে অবশ্য টস ভাগ্য স্বাগতিকদের পক্ষে হেসেছে। যেখানে ডারবান টেস্টের মতো এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামবে ডিন এলগারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দ্বিতীয় ও শেষ ম্যাচে নিজেদের একাদশে ২টি পরিবর্তন এনেছে সফরকারীরা। ওপেনার তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরেছেন। প্রায় ১ বছর পর আবার টেস্ট খেলতে নামছেন তিনি। তামিমকে জায়গা ছেড়ে দিতে সাদমান ইসলামকে একাদশের বাইরে থাকতে হয়েছে। এদিকে ইনজুরির কারণে পেসার তাসকিন আহমেদ খেলছেন না, সেখানে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশ সাজিয়েছে ২ পেসার আর ২ স্পিনার নিয়ে।বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলউ রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories