বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদান

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ বার

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১শ কৃষকের মাঝে বিনামূল্যে আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়াও পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে স্থানীয় ৬টি কৃষক দলকে বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়। উপজেলার পরিষদ চত্তরে এ কৃষি প্রণোদনা প্রদাস করা হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীস হোসেন, আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর মিয়া প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃৃৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রতিটি কৃষককে প্রতি বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি আউস ধান বীজ, ২০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমপিও রাসায়নিক সার তুলে দেন। অন্যদিকে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৬ ইউনিয়নের ৬টি কৃষক 
দলের দল নেতার হাতে ২টি করে হ্যান্ড স্পে মেশিন, একটি করে ফুট পাম্প, ৩টি করে প্রুনিং শিয়ার, ৩টি করে বাডিং নাইফ তুলে দেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories