বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্ষমতা হস্তান্তর করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি জানিয়েছে, তিনি তার ডেপুটিকে বরখাস্ত করেছেন এবং তার ক্ষমতাও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন।এর পর ইয়েমেন চলমান ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে সৌদি আরব হাদিকে হুথিদের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল পরিষদ প্রেসিডেন্ট ও তার ডেপুটির দায়িত্ব সামলাবে। খবর আলজাজিরার।হাদি রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি। এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে।দেশটি বলছে, এর মধ্যে ২ বিলিয়ন দেবে রিয়াদ। বাকি ১ বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে।যদিও ইয়েমেন নিয়ে আলোচনায় সৌদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়নি হুতিরা।২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নিলে যুদ্ধ শুরু হয়। এর পর হাদি পালিয়ে যান দেশের দক্ষিণে। দীর্ঘ লড়াইয়ের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories