বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২১৬ বার

বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ১০৬ দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রয়টার্সের খবরে বলা হয় বুধবার (৬ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories