শ্রীলংকার নতুন অর্থমন্ত্রী আলী সাব্রি আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ পদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে তাকে নিয়োগ দেয়ার মাত্র এক দিন পর তিনি পদত্যাগ করলেন। এ দ্বীপ রাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। সাব্রির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি আমি সর্বতোভাবে দেশের স্বার্থে সর্বদা কাজ করি।
এ বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ‘নতুন ও প্ররোচক এবং লৌকিকতাবর্জিত পদক্ষেপ’ গ্রহণ প্রয়োজন।
খবর এএফপি
Leave a Reply