বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্ধশত গ্রাহকের রিটের আদেশ বুধবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৭১ বার

৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে ক্ষতিগ্রস্ত ৫৪৭ গ্রাহকের দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক।টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত ৩ এপ্রিল রিট দায়ের করেন ক্ষতিগ্রস্ত তারেক আলমসহ ৫৪৭ জন গ্রাহক।রিটে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবসহ সরকারকে বিবাদী করা হয়েছে।গত ২৫ সেপ্টেম্বর ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগী পৃথক একটি রিট দায়ের করেছিলেন। ওই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories