বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

খুলনার সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেড়েছে

খুলনা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪০১ বার

খুলনার সুন্দরবনের নদী খালে অসাধু জেলে কর্তৃক বিষ দিয়ে মাছ শিকার আশংকজনক বেড়েছে। বিষ ক্রিয়ায় আক্রান্ত মণ মণ চিংড়ি প্রতিদিন কয়রার ফুলতলা, দেউলিয়া মাছের আড়ত. চাঁদালি মৎস্য কাটা, পাইকগাছা ও কপিলমুনি মাছের আড়তে পুরোদমে বেচাবিক্রি হচ্ছে। এদের রুখতে প্রশাসনিক নজরদারি নেই বললে চলে।

সূত্র জানায়, সুন্দরবনের চালকি, মোল্লাখালি, পিনমারা, হংসরাজ, কালিখাল, মার্কি, দুধমুখ, ছেড়া, বজবজা, খাসিটানা, পাথকষ্টা, ভোমরখালি, কাগা দোবেকি, কেওড়াসুতি, চান্দাবুনি, ছিচখালি, কালিরচর, চেরাগখালি, মোরগখালি, মান্দরবাড়ি, পুস্পকাটিসহ বনের অন্যন্য এলাকার নদীখালে শত শত অসাধু জেলে কড বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ চাকা চিংড়ি সহ অন্য প্রজাতির মাছ শিকার অব্যাহত রেখেছে। বিষ দিয়ে ধৃত মণ মণ মাছ প্রতিদিন ভোররাতে কয়রার জোড়শিং মোকাম থেকে ১০-১২টি মোটরসাইকেলে করে কয়রা সদরের দেউলিয়া মাছের আড়তে নিয়ে যেতে দেখা যায়। মহেশ্বরীপুরের খোড়লকাটি ও গিলবাড়ি মোকাম হয়ে চাঁদালি মৎস্য কাটায় ভোরবেলায় বিষ প্রয়োগে ধৃত মাছ নসিমনভ্যানে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায়। জোড়শিং এলাকার লোকজন জানিয়েছে এখানকার ৬-৭ জন বড় মাছ ব্যবসায়ীর দাদনভুক্ত শতাধিক জেলে সুন্দরবনের বজবজা. খাসিটানা, গেওয়াখালি, পাথকষ্টা, ভোমরখালি, হংসরাজ, কাগা দোবেকি সহ বনের অন্যত্র সচরাচর মাছ শিকার করে আসছে। এদের দৌরাত্ম পূর্বের তুলনায় অনেকটা বেড়ে গেছে। বনরক্ষীদের সাথে আর্থিক চুক্তিতে এ সকল জেলেরা অবৈধভাবে মাছ শিকারের সুযোগ পাচ্ছে বলে এলাকার লোকজনের ধারণা। 

সুন্দরবনের অভয়ারণ্যের পাথকষ্টা, ভোমরখালি, কালিরচর, ছিচখালি, কেওড়াসুতি, চান্দাবুনি, চেরাগখালি, মোরগখালি বনের খাল ও ভারানীতে অসাধু জেলেরা ঘন ফাঁসের চরপাতা ও ভেষালি জাল ব্যবহার করে মাছ শিকার করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। বন বিভাগ পরিচালিত স্মার্ট পেট্রোল টিম ও কোস্টগার্ড অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকা থেকে কয়েকজন জেলেকে আটক করলেও থেকে নেই জেলেদের অশুভ তৎপরতা। এ ব্যাপারে জানতে চাইলে বজবজা বন টহল ফাঁড়ি ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে আমাদের চেষ্টার কমতি নেই। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories