বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হুমকিদাতা মার্কিন কর্মকর্তার নাম জানালেন ইমরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১২৫ বার
‘হুমকিদাতা’ মার্কিন কর্মকর্তার নাম জানালেন ইমরান

সরকারকে উৎখাত করতে জড়িত মার্কিন কূটনীতিকের ব্যাপারে আরও তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত মাসের শুরু থেকে ওই কর্মকর্তার হুমকির মুখে পড়ার দাবি জানিয়ে আসছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইমরান খান বলেন, পাকিস্তানকে হুমকিদাতা বিদেশি কর্মকর্তা হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের একটি সভায় এ কথা বলেন ইমরান খান। জাতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে তিনি বলেন, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ করা হয়েছে।
এদিকে পার্লামেন্ট ভেঙে দেয়ার পর পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাকে ‘চমকপ্রদ পদক্ষেপের সাফল্যের জন্য’ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এসময় তাদের বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) যখন অনাস্থা প্রস্তাবে বাইরের শক্তির জড়িত থাকার নিন্দা করে তখন (অনাস্থা প্রস্তাবের ওপর ভোটের) গণনা ‘অপ্রাসঙ্গিক’ হয়ে যায়।
অন্যদিকে দ্য ডন জানিয়েছে, নেতাদের ইমরান বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ওই হুমকি বার্তা পাঠিয়েছিল। ইমরানকে উদ্ধৃত করে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠকে সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান সরকার টিকে থাকলে এর পরিণতি খারাপ হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories