সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ফরিদপুরে পুত্রের অত্যাচারের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৬৪ বার

মিথ্যা মামলায় আপন ভাইকে জেলে ঢুকিয়ে পরিবারের সবাইকে বঞ্চিত করে বসতবাড়ির সম্পত্তি লিখে নেয়া এবং বৃদ্ধা মাকে নির্যাতনের একপর্যায়ে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক  ছেলের বিরুদ্ধে। 
রোববার সকাল ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিলমান্দলা গ্রামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ওই গ্রামের সাবেক স্কুলশিক্ষক মোবারক হোসেনের স্ত্রী মৌলুদা মোবারক।
সংবাদ সম্মেলনে মৌলুদা মোবারক লিখিত বক্তব্যে তার বড় সন্তান আরিফুজ্জামান মিঠুর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, শুধু বাড়ি থেকে বের করে দেয়া হয়নি, আমাকে হত্যার পর লাশ গুমের হুমকিও দেয়া হয়েছে। তার আরেক ছেলেকে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছিলো। ছোট ছেলেকে এলাকায় ঢুকতে দেয়া হয় না বলে অভিযোগ আনেন তিনি। স্বামীর সাথে তার তালাকেরও চেষ্টা চালাচ্ছে। তিনি এখন ঘরহারা হয়ে অন্যের বাড়িতে এক কাপড়ে আশ্রিতের মত দিনযাপন করছেন। এই বৃদ্ধ বয়সে এসে তার ওপর অমানবিক নির্যাতনের সুষ্ঠু বিচার দাবী করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories