সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

নিখোঁজের ২দিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪১২ বার

নিখোঁজের দুই দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 
জানা গেছে, শনিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন ধরলা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি নদী থেকে উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার ওই ব্যক্তি চরাঞ্চলে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয় বলে পারিবারিক সূত্র জানায়।
নিহতের ছেলে আজিজুল হক জানান, আমার বাবা গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে বাহির হন। পরে গরু বাড়িতে আসলেও আমার বাবা বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করি। 
পরে শনিবার আজ নদীতে বাবার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আমার বাবাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেন নিহতের ছেলে আজিজুল হক।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories