বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাশিয়ার হামলার ইউক্রেনে ভারতীয় ছাত্র নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১১৫ বার

ইউক্রেনে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকেভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে দ্রুত যাতে বার করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ, ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই সমস্যায় পড়ছেন ভারতীয়রা। সরকার এর আগে জানিয়েছিল, সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে সকলে যেন কিয়েভ ছাড়েন। ট্রেনে বা অন্য কোনো ভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে আসা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories