বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেভেন স্টার ও রবিন হুড কিশোর গ্যাং এর ১০ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১০৭ বার

রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রপের ১০ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা হলো- রাব্বী আহমেদ (১৬), নাঈম আহমেদ (১৮), আকাশ (১৫), নয়ন হাওলাদার (১৭), ইমন (১৬), সৈকত শেখ (১৭), তুষার হাওলাদার (১৮), রবিউল ইসলাম (১৮), আরিফ (১৭) ও হাসান (১৬)। এসময় তাদের কাছ থেকে ছয়টি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি, আটটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (১৮ জুন) রাতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গীত-সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব।

এনায়েত কবীর সোয়েব বলেন, আটকরা কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের সদস্য। তারা বিভিন্ন এলাকায় পথচারীদের কাছ থেকে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ ছিনতাই করে পালিয়ে যেত। তারা ডাকাতি-ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করত।

তিনি বলেন, দুই গ্রুপের সদস্যরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাইওভারের উপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টিসহ ছিনতাইয়ে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories