মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

হালুয়াঘাটে কোভিট-১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে স্থানীয় প্রশাসনের শঙ্কা প্রকাশ

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ বার

সারা বাংলাদেশে কোভিট -১৯ মোকাবেলা করার লক্ষ্যকে সামনে রেখে সরকার আগামী ২৬ ফেব্রয়ারী-২২ তারিখের মধ্যে ১কোটি টিকা দেওয়ার অঙ্গীকার করে লক্ষ্যমাত্রা নির্ধারন করেন উপজেলা কর্তৃপক্ষ। তারই ধারা বাহিকতায় হালুয়াঘাটে ৫৬ হাজার টিকা ১২ থেকে যে কোন বয়সের মানুষকে শুধু মাত্র মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে দেয়ার জন্য কর্মসূচী গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উত্তর বাজার শহীদ মিনার প্রাঙ্গন ও হালুয়াঘাট দঃ সরঃ প্রাঃ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টিকা দেওয়ার উদ্যোগ গ্রহন করে। কিন্তু সকাল ৯ টা থেকে শুরু করার কথা থাকলেও শহীদ মিনারে শুরু করা হয় ১০ টা থেকে, তাও ১৫০ টি টিকা দেওয়ার পর টিকা কেন্দ্র বন্ধ করে কর্মীরা চলে যায়, কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং র্উধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে পুনরায় কেন্দ্রটি চালু করেন এবং নিজেই হেন্ড মাইক হাতে নিয়ে মানুষকে সচেতন হয়ে সরকারের উদ্দেশ্য এবং কোভিট মোকাবেলায় সহযোগীতা করার জন্য টিকা গ্রহনের আহবান জানান। দেখা যায়, কেন্দ্রটি চালু করার সাথে সাথে অনেক আগ্রহী মানুষ টিকা নিতে হাজির হন। নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্বাস্থ্যকর্মীদের প্রতি বিরক্ত প্রকাশ করে টিকার লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা প্রকাশ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories