রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি পাবনা জেলার বাসিন্দা। অন্যজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। তিনি নাটোর জেলার বাসিন্দা।চিকিৎসাধীন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা ইউনিটের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে তারা ভর্তি ছিলেন।এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, চুয়াডাঙ্গার একজন, ঝিনাইদহের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।এদিকে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১৮টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ৭৮টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪টিতে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ।

এ ছাড়া জয়পুরহাটের ৯১টি নমুনা পরীক্ষায় ১১টিতে এবং নাটোরের ১৯টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে জয়পুরহাটে ১১ দশমিক ০৯ এবং নাটোরে ১৫ দশমিক ৭৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories