শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

শাহরুখ আমাকে পারিশ্রমিক দিয়েছিল ৩০০ টাকা : প্রিয়ামণি

আন্তর্জাতিক বিনোদন ডেক্স
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৮৩ বার

সংগৃহীত ছবি
শাহরুখ খানের সঙ্গে কাজ করা এবং গানের শুটিংয়ের সময় কেন কিং খান তাঁকে ৩০০ টাকা দিতেন, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী।

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর স্ত্রী তিনি। সিরিজের দৌলতে এখন ‘সুচি’ ওরফে প্রিয়ামণিকে চিনে ফেলেছেন দর্শক। নিপুণ অভিনয়, স্বল্প কথা এবং চরিত্রের বৈশিষ্ঠগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। তবে, মনোজ বাজপেয়ীর স্ত্রীর চরিত্রে অভিনয়ের আগে, তিনি রোহিত শেট্টির অ্যাকশন কমেডি ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ কাজ করেছিলেন। ‘ওয়ান টু থ্রি ফোর’ গানটিতে নাচেন অভিনেত্রী। সে গান বেশ হিটও হয়েছিল। শাহরুখ খানের সঙ্গে কাজ করা এবং গানের শুটিংয়ের সময় কেন কিং খান তাঁকে ৩০০ টাকা দেন, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী।

“ওয়াইতে (মহারাষ্ট্রের এক শহর) আমরা পাঁচ রাতের ও বেশি সময় ধরে গানের শুটিং করেছি এবং এটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তাকে (শাহরুখ খান) বলিউডের বাদশা বলার প্রভুত কারণ আছে। তিনি আমাদের দেশের অন্যতম সুপারস্টার এবং তিনি কখনও সেই সাফল্যকে তাঁর মাথার উপরে উঠতে দেননি। উনি একজন মিষ্টি লোক এবং সাধারণ একজন মানুষ। শুটিংয়ের সময় সবাইকে কমফোর্ট করছিলেন।
তিনি আরও বলেন, “এবং প্রথম দিন থেকেই তিনি আমাকে অত্যন্ত কমফোর্টেবল করে তুলেছিলেন—আমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি শুটিংয়ের একদিন আগে পৌঁছে যাই। ঠিক সেই সময় থেকে আমাদের শুট শেষ হওয়ার পর্যন্ত তিনি ছিলেন সুইটহার্ট।
তিনি আমাদের সকলের খেয়াল রাখতেন। এর মধ্যে, আমরা তাঁর আইপ্যাডে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ খেলেছি। তিনি আমাকে ৩০০ টাকা দিয়েছেন যা আমি এখনও আমার ব্যাগে রেখে দিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories