সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

টঙ্গীতে বিয়ের প্রলোভনে হোপলোন গার্মেন্টসের নারী কর্মকর্তাকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬১ বার

টঙ্গীতে বিয়ের প্রলোভনে গার্মেন্টসের এক আইটি বিভাগের নারী কর্মকর্তাকে (২৪) ধর্ষণের অভিযোগে রাজু আহম্মেদ নামে একজনকে অঅটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গীর গাজীপুরা বাইগারটেক এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
আটককৃত রাজু আহম্মেদ কুষ্টিয়া ভেড়ামারা থানার কুদালীপাড়া গ্রামের আ: রউফ মিয়ার ছেলে। সে আশুলিয়া জিরাবো এলাকায় বসবাস করে আসছে।
মামলা সূত্রে জানা যায়, ওই যুবতী গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টসে আইটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ৮ মাস পূর্বে মুঠোফোনের মাধ্যমে রাজু’র সাথে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শুরু করেন তারা। গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই যুবতীর বাইগারটেকের বাসায় আসে রাজু। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত রাজু যুবতীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। উপায়ন্ত না পেয়ে শনিবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা (নং ৫) দায়ের করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকেও আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories