রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টেকনাফে ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ আটক-৪

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে কক্সবাজার-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ (৩৬), মন্দ্রাছের ছেওয়াচি (৩৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মো. হাফেজ আহমেদ (৪০)।লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার হতে দুই বিদেশি নাগরিকসহ চারজন একটি বিদেশি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। পরে বিজিবি ধাওয়া দিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৪ লাখ টাকা।এর আগে খারাংখালী এলাকায় একটি কাঠের নৌকায় দিয়ে মাদককারবারিদের কাছে ইয়াবা হস্তান্তরের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাদককারবারিরা পালিয়ে গেলেও বিজিবি তল্লাশি চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। পরে জব্দকৃত ইয়াবা ও দোষীদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories