রাজধানীর কড়াইল বস্তিসহ আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিযানের শুরু হয়। এখন পর্যন্ত বনানীর খাল ও ফুটপাতের একটি হোটেলে অবৈধ লাইনের সন্ধান পেয়েছে অভিযানকারী দল।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হক।
Leave a Reply