সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

টঙ্গীতে নারীসহ মদের আসর, মদ্যপ অবস্থায় ২ নারীসহ আওয়ামীলীগ-বিএনপির ৪ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার

টঙ্গীর আউচপাড়া এলাকার থেকে আওয়াামী লীগ ও বিএনপির ৪ নেতাসহ ২ বারো বর্ণিতা যুবতী নারীকে মদের আসরে মদ্যপান অবস্থায় আটক করেছে টঙ্গী পশ্চিম থানার এস আই মো. সাব্বিরসহ একদল পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর কলেজ রোডস্থ হাউজ বিল্ডিং এলাকার সিরাজের জেনারেটর অফিসে একদল মাদতাসক্ত অসামাজিক কার্যকলাপ ও মাতলামি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে মাতাল অবস্থায় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আটককৃত হলেন, টঙ্গীর সুরতরঙ্গ রোড এলাকার মফিজ উদ্দিনের ছেলে বিএনপি নেতা ও সফিউদ্দিন সরকার একাডেমীর সিনিয়র শিক্ষক এবং টঙ্গী প্রেস ক্লাবের সদস্য মোস্তফা আমিন ফয়সল ওরফে শফি মাস্টার (৫০), শফিউদ্দিন রোড এলকার মৃত আব্দুস ছোবহানের ছেলে এবং ৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শান্তাহার আলী শান্ত (৬২), টঙ্গীর আউচপাড়া এলাকার নরশেদ আলীর ছেলে বিএনপি নেতা ও ঠিকাদার আব্দুস সাত্তার (৫৯), কলেজ রোড এলকার সাবেদ আলীর ছেলে ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি (৫৪) এবং আটককৃত বাকি দুই নারী সদস্য হলেন রিয়া আক্তার (২০) ও খুশি আক্তার (২২)।

স্থানীয় একাধিক লোকজন জানান, সিরাজের বাসায় মাঝে মধ্যেই ওইসব ব্যক্তিরা বারো বর্ণিতা নারীদেও নিয়ে জম-জমাট মদের আসর বসিয়ে থাকেন।
এ বিষয়ে বাড়ির মালিক সিরাজকে জিজ্ঞেসা করা হলে-তিনি বলেন, যখন তারা নারীদের নিয়ে মদ্যপান করছিলেন তখন সেখানে আমি ছিলাম না। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার বাবু পীযুষ কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, মঙ্গলবার রাতে দুই নারীসহ ৬ জনকে মদ্যপান অবস্থায় আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories