রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে ৩ কিশোরকে কুপিয়েছে প্রতিপক্ষরা, গ্রেফতার-১

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ বার

মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীবাড়ি এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রকােশ্য ৩ কিশোরকে কুপিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষ আমির হোসেন ও নীরবের নেতৃেত্ব একদল ধাঁরালো অস্ত্রধারী কিশোর ।
আহত তিন জনকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-নরসিংদী জেলার চৌদ্দবন্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহাত (১৭), কুমিল্লা জেলার বাগানবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাতুল (১৮) ও টঙ্গীর গাজীবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাফি (১৮)। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার মূলহোতা আমির হোসেনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে ২০-২৫টি কিশোর হঠাৎ করে এসে ওই ৩ কিশোরের ওপর হামলা চালায় এবং এলোপাথারী কুপিয়ে আহত করে। তাদের কুপিয়ে আহত করে। আমরা আমাদের মতো বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু তারপরও ওই তিন জন বেশ আহত হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অিফসার্স ইনচার্জ (ওসি) মো. জাভেদ মাসুদ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। ইতিমধ্যে আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিগ্গাসাবাদ করা হচ্ছে। বিষয়টি আমরা বিশেষ নজর দিয়ে দেখছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories