মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

উড়োজাহাজের চাকায় চড়ে ইউরোপে পাড়ি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৬০ বার

দীর্ঘ যাত্রায় উড়োজাহাজের চাকার অংশে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পেয়েছে নেদারল্যান্ডসের পুলিশ। তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছানো উড়োজাহাজের চাকার অংশে ওই ব্যক্তিকে পাওয়া যায়।বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে কার্গো উড়োজাহাজের প্রায় ১১ ঘণ্টা সময় লাগে। আর এ যাত্রাপথে এটি কেনিয়ার নাইরোবিতে একবার যাত্রা বিরতি দেয়।

উড়োজাহাজের দীর্ঘ যাত্রায় চাকার অংশে লুকিয়ে কারও বেঁচে থাকা অস্বাভাবিক ঘটনা। কেননা অতি উচ্চতায় কম অক্সিজেন ও তীব্র ঠাণ্ডায় সেখানে কারও টিকে থাকা কঠিন। আমস্টারডামে পৌঁছানো ওই পুরুষের বয়স ও জাতীয়তা এখনো জানতে পারেনি ডাচ পুলিশ।রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বলেন, উড়োজাহাজের সামনের চাকার অংশে ওই পুরুষকে জীবিত পাওয়া যায় আর তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, ‘ওই ব্যক্তির এখনো জীবিত থাকাই খুব অস্বাভাবিক।’কার্গোলাক্স ইটালিয়ার পণ্য পরিবহনকারী একটি ফ্লাইটে ওই ব্যক্তি লুকিয়ে ইউরোপে পৌঁছায়।ফ্লাইটের তথ্য অনুযায়ী, কার্গোলাক্সের উড়োজাহাজটি রবিবার জোহানেসবার্গ থেকে শিফোল পৌঁছানোর পথে নাইরোবিতে থামে। তবে ওই ব্যক্তি জোহানেসবার্গ না নাইরোবি থেকে উড়োজাহাজের চাকার অংশে লুকিয়ে পড়েন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories