বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানে ৫-১১ বছর বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৮২ বার

ইরানে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়। তবে শিশুদের টিকা দেওয়ার আগে এ ব্যাপারে তাদের মা-বাবার অনুমতি নিতে হবে। তাদের সম্মতি পেলেই কেবল শিশুদের টিকার দেওয়া যাবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হাশেমি শনিবার সাংবাদিকদের জানান, ন্যাশনাল অ্যান্টি করোনাভাইরাস হেডকোয়ার্টার ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার অনুমতি দিয়েছে।

তেহরানের গভর্নর মোহসেন মনসুরি বলেন, শিশুরা ‘স্বেচ্ছায়’ এবং তাদের ‘মা-বাবার সম্মতি’র ভিত্তিতেই টিকা নেবে।তিনি বলেন, টিকার ধরন এবং ডোজ সংখ্যা করোনাবিরোধী বৈজ্ঞানিক কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করবে।রয়টার্সের খবরে বলা হয়েছে, তেহরান এবং অন্যান্য বড় শহরগুলোয় ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধির মধ্যেই শিশুদের টিকা দেওয়ার এ ঘোষণা এলো।শিশুদের টিকাদানের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানে করোনা টাস্কফোর্সের প্রধান ডা. আলিরেজা জালি।
খবর আনাদোলু এজেন্সি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories