সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

কক্সবাজারে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ বার

কক্সবাজারের রামুতে ৫কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।শুক্রবার রাতে মরিচ্যা-গোয়ালিয়া সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় বিজিবির অভিযানে এ মাদক উদ্দার করা হয়।

আটককৃতরা হলো- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩৪) এবং একই এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ ফরহাদ (১৬)।বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, মাদকপাচার প্রতিরোধে কক্সবাজার-টেকনাফ সড়ক ও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশাপাশি মরিচ্যা-গোয়ালিয়া উপসড়কেও বিজিবির তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে। শুক্রবার রাতে রামু উপজেলার পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় উখিয়ার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় গাড়িতে থাকা তিনজন যাত্রীর মধ্যে ২ জন সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পালানোর জন্য সড়কের পাশের পুকুরে ঝাঁপ দেয়। এতে বিজিবির সদস্যরা তাদের ধরার জন্য চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় ২ জনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।তিনি জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির রামু ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories