সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৮৫ বার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে আজ (শনিবার) দুটি ম্যাচ। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি বিপিলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাজার্স। দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে টস ভাগ্য হেসেছে কুমিল্লার হয়ে। যেখানে অধিনায়ক ইমরুল কায়েস আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।ঢাকার আকাশে আজ সকাল থেকে সূর্যের দেখা নেই। এ সুযোগটাই হয়তো বোলারদের দিতে চান ইমরুল। এ জন্য প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে বিপিএলের উদ্বোধনী দিনে হওয়া দুটি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় পায়। দুটি ম্যাচেই জয়ী দল টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইমরুল কায়েস আজ সে পথেই হাঁটলেন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট।

সিলেট সানরাইজার্স 
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories