সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই নারীর

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ বার

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ ও অপর জনের ৬৫। রোববার দিবাগত মধ্যরাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সোয়া ১২ টায় অজ্ঞাত এক নারী টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ২৫ বছর বয়সী অজ্ঞাত নারী।
অপরদিকে, একই রাত সাড়ে ১০ টায় টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকার রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন বৃদ্ধ নারী। এসময় সিলেট হতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এর সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ উভয়ের মৃতদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, উভয় মৃতদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories