সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

উৎফুল্ল শিক্ষার্থীরা টঙ্গীতে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার

গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে ঘরবন্দি থাকায় একঘেঁয়েমি থেকে প্রাণচাঞ্চল্যে ফিরিয়ে আনতে এ উদ্যোগ হাতে নিয়েছে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে পিঠা উৎসব।
টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকাদের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে পিঠা খাওয়া শুরু হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম এম জালাল মাহমুদ, বিজয় বাংলা ডটকমের প্রধান সম্পাদক পীরজাদা নোয়াব আলী, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, সৈকত পাঠান, যুবলীগ নেতা সোহেল আরমান, জোবায়ের আহমেদ রিফাত, সোহাগ ইসলাম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, নাসির উদ্দিন, নাজমুল আলম, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, মো. জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, আসাদুর রহমান, শাহাদৎ হোসেন, মেহেদুল হক, নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, বিপুল কুমার, রাজিয়া পারভীন, শারমিন আক্তার, মাহমুদা নাসরিন, শারমিন সুলতানা সোনিয়া, জিন্নাতারা নিপা, নাসির তাহসিন, পারভেজ হোসেন প্রমুখ।
শিক্ষার্থী কাজী সাবিহা আলম ঐশী বলেন, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের পিঠা উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে। এতে শতশত শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা অংশ নিয়েছেন।
সপ্তম শ্রেণির ছাত্র তাহসিনের অভিভাবক মো. জাকির হোসেন বেপারী বলেন, দীর্ঘদিন করোনার কারণে আমরা ছেলে মেয়েদের ঘর থেকে খুব বেশি বের হতে দেইনি। স্কুল কর্তৃপক্ষের পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। তাদের আনন্দ-উল্লাস দেখে আমাদেরও ভালো লাগছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories