বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১২ বছরের বেশি বয়সিরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ বার

১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া না থাকলে তাদের স্কুলে যেতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সরকার জোরালোভাবে ভাবছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। আজ কেবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সিদ্ধান্ত শুধু স্কুলশিক্ষার্থীদের জন্য যাদের বয়স ১২ থেকে ১৭ বছর। কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের নির্দেশনা নয়।

টেকনিক্যাল কমিটির সঙ্গে বসে দুয়েক দিনের মধ্যে সেটি জানিয়ে দেওয়া হবে। তবে স্কুলশিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এর আগে করোনার টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories