শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝাড়খণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য রাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। বুধবার (৫ জানুয়ারি) ঝাড়খণ্ডের পাকুর জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতীয় পুলিশের সূত্র দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে দেওঘরের যশিডির উদ্দেশে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। ঘন কুয়াশার কারণে উল্টোদিক থেকে আসা ট্রাকটির অবস্থান বুঝতে না পেরে যাত্রীবাহী বাসটি সরাসরি ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণে পুরো বাসটিই দুমড়ে মুচড়ে যায়। ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে পুলিশ ও উদ্ধারকারী দলকে গ্যাস কাটার ব্যবহার করতে হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুতগতিতে চলছিল। কিন্তু পুরো রাস্তা ঘন কুয়াশায় ঢেকে থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকটির। তবে আরও বড় বিপত্তি হতে পারত, কারণ ট্রাকটি গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। সেগুলোর বিস্ফোরণ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারতো।দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে পাকুরের একাধিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাকুর জেলার সিভিল সার্জন ড. আরডি পাসওয়ান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ আনা হয়েছে। আহতের সংখ্যা ২৬, তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories