রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইউরোপে আরও একটি ‘ঝড়’ আসছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার

করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো যায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‌‘আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এ অঞ্চলের আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে। এরই মধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।

ইউরোপে এরই মধ্যে কয়েকটি দেশ নতুন ধরন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জার্মানি অনুষ্ঠান সংক্ষেপ করাসহ বড়দিন পরবর্তী নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত হোম অফিস বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটি।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বড়দিনের আগে নতুন কোনো বিধিনিষেধ না দিলেও স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে সামাজিক মেলামেশার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।সুইডেনে পানশালা, ক্যাফে ও রেস্তোরাঁগুলো বুধবার থেকে বসে খাওয়া বা সেবা নেওয়া যাবে না এবং সব ধরনের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী লিনা হেলেনগ্রেন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় সতর্ক করে বলেছেন, এর কারণে স্বাস্থ্যব্যবস্থায় ওপর বোঝা বাড়ছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎ বলেছেন, ২৮ ডিসেম্বর থেকে নাইটক্লাবগুলো বন্ধ থাকবে এবং ব্যক্তিগত জমায়েত ১০ জনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেই দিন থেকে ফুটবল ম্যাচগুলোও দর্শক ছাড়া অনুষ্ঠিত হবে। এছাড়া দেশটির জনস্বাস্থ্য সংস্থা কঠোর সামাজিক দূরত্ব মেনে চলার সুপারিশ করেছে। নেদারল্যান্ডসেও ডাচ সরকার সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories