রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

মিয়ানমারে খনিধসে নিখোঁজ অন্তত ৭০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১০৪ বার

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনিধসে অন্তত একজন নিহত এবং আরও ৭০ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। হতাহতদের বেশিরভাগই খনিজ সম্পদের অবৈধ সংগ্রাহক।বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকার খনিটিতে ভূমি ধস দেখা দেয়।

মূল্যবান রতœ জেড পাথরের অন্যতম বড় উৎস মিয়ানমার। তবে বিগত কয়েক বছর এই পাথরের খনিতে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।হাপাকান্ত এলাকায় জেড পাথর আহরণ নিষিদ্ধ কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে। বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে তারা অবৈধভাবে খনিতে যেতে বাধ্য হয়।কয়েক বছর আহে হাপাকান্তের একটি জেড ব্লকে ভূমি ধসে অন্তত দশ জন অদক্ষ শ্রমিক প্রাণ হারায়। গত বছর হাপাকান্তে একটি খনির বর্জ্য ধসে ১৬০ জন নিহত হয়। এদের বেশিরভাগই ছিলেন অভিবাসী শ্রমিক।মিয়ানমারের জেড বাণিজ্য প্রতি বছর প্রায় ৩ হাজার কোটি ডলার। দেশটির সবচেয়ে বড় খনি এলাকা হাপাকান্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories