শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

বিএনপির গণ-অনশন, কোথাও অনুমতি না পেলে কেন্দ্রীয় কার্যালয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৯৯ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন পালন করবে বিএনপি।ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের জেলা ও মহানগরে গণ-অনশন কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব  মির্জা ফখরুল।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণাকালে দেশের মানুষের প্রতি এই আহ্বান জানান।রাজধানী ঢাকার অনশন সম্পর্কে ফখরুল বলেন, ঢাকায় আমরা ভেন্যু পাওয়া সাপেক্ষে গণ-অনশন করব, শেষ পর্যন্ত কোথাও পাওয়া না গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।’মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তাঁর জীবন রক্ষার জন্য বিদেশে পাঠাতে জোর দাবি জানাচ্ছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories