মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আজ ইন্দিরা গান্ধীর ১০৪তম জন্মদিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৭৭ বার

আজ ১৯ নভেম্বর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৪তম জন্মদিন। তিনিই ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন।ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর ভারতের এলাহাবাদের কাশ্মীরি পণ্ডিত নেহেরু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জওহরলাল নেহরু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

ইন্দিরা গান্ধীর ছাত্র জীবনের অধিকাংশ সময় কেটেছে বিদেশে পড়াশোনা করতে গিয়ে।১৯৪২ সালের ২৬ মার্চ ফিরোজ গান্ধীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইন্দিরা গান্ধী। ১৯৫৫ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে স্থান পান তিনি। ধীরে ধীরে কংগ্রেসের কেন্দ্রীয় সংসদীয় পর্ষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৫৬ সালে তাঁকে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভানেত্রী করা হয়। পরে কংগ্রেসের সভানেত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি।১৯৬৪ থেকে ৬৬ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে কাজ করেন তিনি। ১৯৬৪ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। এরপর ১৯৬৬-র জানুয়ারি থেকে ১৯৭৭-এর মার্চ পর্যন্ত একটানা তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।১৯৮০ সালে উত্তর প্রদেশের রায়বেরিলি এবং অন্ধ্রপ্রদেশের মেডাক থেকে তিনি লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৮০ সালের ১৪ জানুয়ারি থেকে তিনি আবার প্রধানমন্ত্রী হন। পরে তিনি রায়বেরিলি আসনটি ছেড়ে দেন। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর নিজ বাস ভবনে দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories