শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

চট্রগ্রামে মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার নারী ॥ গ্রেফতার-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭৯ বার

চট্রগ্রামে ধর্ষণ মামলার সাক্ষী দেওয়ায় ধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়ের করা মামলায় ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।গত নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকা থেকে ধর্ষণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বায়েজিদ বোস্তামী থানার জামতলা এলাকার বাসিন্দা মৃত জালালের ছেলে মো. কিরন (৩৭) ও ডেবারপাড় এলাকার বাসিন্দা নুর নবীর ছেলে মো. সোহাগ মিয়া (৩৫)।র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রামে ধর্ষণর মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হয় এক নারী। ঘটনাটি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।এ ঘটনায় ভিকটিম ৬ জনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং- ২৭-৩০-২০২০।এ মামলায় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এর মধ্যে কয়েকজন আসামির অবস্থান করে অবিযান চালায়। অভিযানে  ধর্ষণ মামলাটির ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। আজ বৃহস্পতিবার সকালে ধর্ষণ মামলায় ২ আসামী গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-৭ এর ফ্লাঃ লেঃ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, গ্রেফতার দুজনের ম্যধ্য সোহাগ মিয়ার বিরুদ্ধে বায়োজিদ বোস্তামী থানায় তিনটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুজনকে নগরীর আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি একই ধর্ষণ মামলার প্রধান আসামী আলমগীর (৩০) ও মাহবুব আলম’কে র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories