রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

তামিম-রিয়াদ-সৌম্য সেরা করদাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭১ বার

গত কয়েক বছর ধরেই তামিম ইকবালকে সেরা করদাতার তালিকায় দেখে গেছে। এবারও ব্যতিক্রম হয়নি। পাশাপাশি ২০২০-২১ করবর্ষে খেলোয়াড় ক্যাটাগরিতে দেশ সেরা এই ওপেনারের সঙ্গী হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তারাই শীর্ষ তিনে রয়েছেন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এনবিআর থেকে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে এই তালিকা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তালিকায় জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories