শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

বিএনপির সংবাদ সম্মেলন বিকালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে এবং তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সংবাদ সম্মেলনে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন মহাসচিব।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ম্যাডামের (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গসহ একাধিক ইস্যুতে কথা বলছেন। আজ সংবাদ সম্মেলনে সেই সব বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থাও তুলে ধরা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories