রাষ্টিয় অর্থনীতিতে হরিলুটের মধ্যে ও মরার উপর খারার ঘাঁর মত আবার সরকার কেরোসিন,ডিজেল,গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথ সভা এবং লিফলেট বিতরণ করেছে হালুয়াঘাট উপেজলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলীয় অঙ্গ সংগঠন।

উপেজলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলীয় অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ ১৫ নভেম্বর সোমবার হালুয়াঘাট উপজেলার ধারা বাজারসহ বিভিন্ন বাজারে কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্সের নেতৃত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন, বর্তমান যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ খান, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগীর সংগঠনের নেতৃবৃন্দের উপস্তিতিতে পথ সভা ও লিফলেট বিতরন করা হয়।

এসময় সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন, অসুস্থ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, মানবিক কারণে হলেও নেত্রীকে দ্রুত বিদেশে চিকিৎসা নেয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সাথে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং কেরোসিন,ডিজেল,গ্যাসসহ যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান।
Leave a Reply