গাজীপুরের টঙ্গীতে অপহরণ হওয়া শিশু মেয়ে নাঈমা আক্তার (৬) নামে এক মাদ্রাসার ছাত্রীকে দুই দিন পর উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সোমবার সকালে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে’র নেতৃত্বে সিসি টিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। ওই সময় অপহরণের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে । তারা হলেন- গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ঝিনু মার্কেট এলাকার হানিফ মিয়ার মেয়ে মোসাঃ খাদিজা (৩৪), একই এলাকার মৃত ক্বারী বেলালের ছেলে মোঃ আমির হোসেন (৪২) ও সেলিম উদ্দিনের ছেলে হাফেজ মাওলানা আঃ রহমান (২৫) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর থানা বিশালীন গ্রামের মৃত আঃ বারেকের মেয়ে মোসা: রেবেকা (৩০)। তাদের গ্রেফতারের পর সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জি¹াসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শিশু নাঈমা আক্তার গত ১৩ নভেম্বর টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন আজিজ মাদ্রাসার আরবি পড়তে বের হয়ে আর বাসায় ফিরে না এলে শিশুটির পরিবারের লোকজন টঙ্গী পূর্ব থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। ডায়েরীর সূত্র ও ওই এলাকার সিসি টিভির ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে’র নেতৃত্বে একদল পুলিশ টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৪জন অপহরণকারী এবং মাদ্রাসার মালিক জাকির হোসেনকে আটকসহ শিশুটিকে জীবিত উদ্ধার করেন। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Leave a Reply