সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আইজিপি’র পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের আত্বীয় পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ প্রয়োগের অভিযোগে রুমা আক্তার (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই নারী ও তার স্বামী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ৭ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন এবং এসএমএসে ওই প্রার্থীর তথ্য পাঠান।
এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে।
পরে ১১ নভেম্বর রাত ৯টার দিকে ঘাটারচর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories