মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

টঙ্গীতে ২শ’ টাকার প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ বাড়িওয়ালা গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার

টঙ্গীতে ২শ টাকার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৭৯) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুওে গ্রেফতারকৃতকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় মধ্যআরিচপুর শেরেবাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার আব্দুল হাকিম একই এলাকার মৃত জনাব আলীর ছেলে। প্রতিবেশী হিসেবে শিশুটি অভিযুক্তকে নানা বলে ডাকত।
পুলিশ জানায়, আব্দুল হাকিম ও ভুক্তভোগি শিশু একই এলাকায় বসবাসের সুবাধে উভয়ের মধ্যে নানা-নাতিনের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিকেলে ওই এলাকার জনৈক মুকুল সরকার বাড়ির নতুন ভাড়া বাসায় মালামাল আনতে ব্যস্ত ছিল শিশুটির বাবা-মা। এ সময় নতুন বাসায় শিশুটিকে রেখে পার্শ্ববর্তী এলাকায় পুরাতন বাসায় মালামাল আনতে যায় তারা। এ সুযোগে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত আব্দুল হাকিম শিশুটিকে একা পেয়ে ২শ টাকা দিয়ে মজা কিনে দেওয়ার কথা বলে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। পরে শিশুর বাবা-মা বাসায় এসে বিষয়টি জেনে পুলিশকে জানালে অভিযুক্ত আব্দুল হাকিমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব পুলিশ। এঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে জেল হাজতে এবং নির্যাতিতা শিশুর জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories