শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে হত্যা : প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে দিয়েছেন আদালত।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এই কমিটিকে সারাদেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে ৪ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী তামান্না ফেরদৌস, মো. শমসের মবিন, কে এম আসবারুল বারী, সামিয়া সুলতানা কিশোরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories