মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বিয়ের পর্ব সারলেন মার্কিন তারকা প্যারিস হিলটন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১০৩ বার

প্যারিস হিলটনের নামের পাশ থেকে বাদ পড়ল ব্যাচেলার তকমা। চল্লিশ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ের পর্ব সেরে ফেললেন প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গে। কয়েক দশক ধরেই পরস্পরকে চেনেন প্যারিস ও রিয়াম। তবে প্রেমের শুরুটা ২০১৯ সালে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে খুব বেশি সময় লাগালেন না তাঁরা। গত ১১ নভেম্বর অভিনেত্রী, গায়িকা প্যারিস হিলটনের ঠাকুরদা ব্যারোন হিলটনের বেল এয়ার এস্টেটে বসেছিল এই বিয়ের আসর। 

বেল এয়ার এস্টেটে তিনদিন ধরে চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্যারিসের ব্রাইডস মেইট তালিকায় ছিলেন হাল্লে হ্যামন্ড, টেসা গ্রাফিনরা। এমা রবার্টস, অ্যাসলে বেনসন, বেবে রেক্সা-র মতো এ-লিস্টাররা এই বিয়ের অংশ ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতেই নিজের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন প্যারিস হিলটন ও কার্টার রিয়াম। 

প্যারিসের কথায়, ‘যখন তুমি নিজের সোলমেট-কে খুঁজে পাও, তুমি সেটা ঠিক জানতে পারো। তুমি সেটা অনুভব করতে পারো’। জানুয়ারি মাসেই প্যারিস ঘোষণা করেছিলেন রিয়ামকে ডেট করছেন তিনি। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘রিয়াম আমার স্বপ্নের পুরুষ, ওর সঙ্গে বিয়ের পরিকল্পনা, বাচ্চাদের নাম সব ভেবে ফেলেছি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে আমি খুব উত্তেজিত’। আর মাস কয়েক যেতে না যেতেই বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন এই তারকা জুটি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories