বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

প্রথমবারের মতো মহাকাশে চীনা নারী নভোচারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৯১ বার

প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন কোনো চীনা নারী নভোচারী। গড়লেন বিশ্বরেকর্ডও।মহাকাশে পাড়ি জমিয়েছেন এমন নভোচারীর সংখ্যা নেহাত কম নয়। বেশ কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে চীনও। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশ গবেষণায় আরও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এক চীনা নারী নভোচারী।

ওয়াং ওয়াপিং নামে ওই চীনা নারী রবিবার ‘শেনঝৌ ১৩’ মহাকাশযান থেকে নেমে প্রথমবার হাঁটেন অরবিটাল স্টেশনে। এ সময় তার সঙ্গে ছিলেন আরও এক সহকর্মী। শেনঝৌ ১৩ মহাকাশযান থেকে বের হয়ে অরবিটাল স্টেশনে হাঁটার সময় ৪১ বছর বয়সী ওয়াং ওয়াপিং এর সঙ্গে ছিলেন তার আরও এক সহকর্মী। ঝাই ঝিগাং নামে ৫৫ বছর বয়সী ওই সহকর্মীই নেতৃত্ব দেন তাকে। মহাকাশে নেমে পৃথিবীতে সঙ্গে যোগাযোগ করেন তারা। জানান, দুজনেই সুস্থ এবং নিরাপদ আছেন।ওয়াপিং ও তার সহকর্মী মূলত মহাকাশযানের সঙ্গে পাঠানো একটি রোবোটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা ও সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন।গত ১৬ অক্টোবর শেনঝৌ ১৩ মিশন শুরু করেন ওয়াং ওয়াপিং ও ঝাই ঝিগাং। চীনের তিয়ানগং স্পেস স্টেশন থেকে প্রতিনিয়ত তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories